,

জঙ্গিবাদ রোধে মুসলমানদেরই এগিয়ে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের বিস্তার রোধে মুসলমানদের এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম’র প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু দেশকে নয় মুসলমানদের ওপর কালোদাগ দেয়ার চেষ্টা চলছে। আপনাদের (আলেমরা) কাজ আপনাদের করতে হবে। আপনাদের বসে থাকলে চলবে না। ইসলামের প্রচার করতে হবে। ইসলাম কী বলে তার প্রচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমদিকে কওমি মাদরাসার ছাত্রদের সামনে এনে জঙ্গিবাদের তৎপরতা চালানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও ইংলিশ মিডিয়ামের ছাত্রদের অপতৎপরতায় যোগ করা হয়। তখন আমি বলেছিলাম, কওমি মাদরাসার শিক্ষার্থীরা কখনও অসৎ কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। কারণ তারা ইসলাম পড়ে। তাদের আরও অগ্রসর হয়ে অসুন্দরের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে।’

‘আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম’কে স্বাগতম জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেরিতে হলেও আপনারা শুরু করেছেন। তাই আপনারা (আলেম) কী চিন্তা করছেন তা প্রকাশ করুন। আমাদের কথাও প্রকাশ করুন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন অনলাইন পোর্টালের সম্পাদক হুমায়ুন আইয়ুব, রকমারি ডটকমের পরিচালক হাসানুল হক, এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর আবুল হাসান মুহাম্মদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে