,

আল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি

news-image

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত ৬ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় হেফাজতে ইসলামের আমিরকে।

শনিবার (১০ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর হেফাজতের সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত আমিনী বলেন, ‘আল্লামা আহমদ শফী আগের চেয়ে ভালো আছেন। গত কয়েকদিনের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তার।’

হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব শফিউল আলম বলেন, ‘আল্লামা আহমদ শফী এখনও আইসিইউতেই আছেন। তবে আগের চেয়ে তার শারীরিক পরিস্থিতি ভালো। সবাইকে চিনতে পারছেন, কথাও বলছেন। আজগর আলী হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরল হুদার তত্ত্বাবধানে রয়েছেন শাহ আহমদ শফী। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার আশঙ্কাজনক কোনও রোগ নেই বলে জানিয়েছে আট সদস্যের মেডিক্যাল বোর্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে