,

‘সরকার বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার গত কয়েক বছরে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে। হাজার হাজার নেতাকর্মীকে তারা মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে, এখনো সেই কাজটি তারা করে যাচ্ছে। আজ বিকেলে রাজধানীর রাজারবাগে ‘অর্পন বাংলাদেশ’ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে ‘লিভিং ইন পার্টি সেন্টারে’ আয়োজিত জাতীয়তাবাদী দলের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার বুঝে গেছে, জনগণের সমর্থন তাদের নেই, সেজন্য এখন নির্যাতন-নিপীড়ন-দমন ছাড়া তাদের টিকে থাকার আর কোনো পথ নেই। তিনি বলেন, পত্রিকায় দেখলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি কী চায় তারা তা বুঝতে পারে না। ফখরুল বলেন, বুঝবেন কোত্থেকে? আপনাদের তো চোখ অন্ধ হয়ে গেছে আর কান বধির হয়ে গেছে। তিনি বলেন, একটা কথা আপনারা ভুলে যাবেন না যে, অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না, বধির হলেও বজ্রপাত চলতেই থাকে, এটা চলবে। আপনাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।

সংগঠনের সভানেত্রী বিথীকা বিনতে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা, আবুল খায়ের ভুঁইয়া, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে