,

সিনেমা দেখতে গিয়ে খেলা দেখেছি : নুসরাত ফারিয়া

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল ৯ জুন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেক্ষাগৃহে সিনেমার পরিবর্তে অধিকাংশ সময় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলাই দেখেছেন তিনি।

গতকাল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সেঞ্চুরি আর নজরকাড়া ব্যাটিং বাংলাদেশ ক্রিকেট দলকে এনে দিয়েছে ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ টিমের এই জয়ের সাক্ষী হওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাননি নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল সিনেমা দেখতে হলে গিয়েছিলাম। সেখানে গিয়ে খুব কম সময়ই সিনেমা দেখেছি। অনলাইনে ক্রিকেট খেলা দেখেছি। শুধু আমি একা নয়, হলের সকল দর্শক সিনেমা কম দেখে অনলাইনে খেলা দেখছিল। যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জিতেছে। পুরো বিষয়টি অবশ্যই এক্সাইটিং। অনেক ভালো খেলেছে বাংলাদেশ। বিশেষ করে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।’

নুসরাত ফারিয়া অভিনীত ‘বস-টু’ সিনেমাটি আসছে ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা জিৎ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের