,

জুতো পরে যজ্ঞে! নয়া বিতর্কে শুভশ্রী

news-image

 

বিনোদন ডেস্ক :সময়টা সত্যিই খারাপ যাচ্ছে অভিনেত্রী শুভশ্রীর। একদিকে তাঁর নতুন ছবি ‘আমার আপনজন’ কোন প্রভাব ফেলতে পারেনি বক্সঅফিসে অন্যদিকে তাঁর ব্যক্তিগত সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে তিনি। সম্প্রতি বিচ্ছেদ হয়েছে প্রেমিক রাজ চক্রবর্তীর সঙ্গে। তার জেরে শুভশ্রীর আত্মহত্যা করতে যাওয়ার খবরে সরগরম টলিউড। পরে অবশ্য সে কথা অস্বীকার করেন অভিনেত্রী। কিন্তু রাজ যে শুভশ্রীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন, তা নিশ্চিত। এবার নয়া বিতর্কে উঠে এল তাঁর নাম। সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে বিপাকে পড়লেন শুভশ্রী।
বাজে সময়ের হাত থেকে মুক্তি পেতে বাড়িতে পুরোহিত ডেকে ষজ্ঞ করাচ্ছেন অভিনেত্রী। শুক্রবার স্নানযাত্রার পুণ্যতিথিতে জগন্নাথ দেবের শরণাপন্ন হয়েছিলেন তিনি। চোখ বুজে করজোড়ে বসে আছেন পুজাতে,এই ছবি পোস্ট করার পরেই কড়া নিন্দার মুখে পড়েন তিনি। কারণ সবকিছু ঠিকঠাক থাকলেও পায়ের জুতোটা খুলতে ভুলে গেছেন। জুতো পরে যজ্ঞে? জুতো পরে এ কোন যজ্ঞে শামিল তিনি? তাঁর ফেসবুক পেজ ভরে গিয়েছে এরকমই কমেন্টসে। তবে সেইসব কোন প্রশ্নেরই উত্তর দেননি শুভশ্রী।
আবার তাঁর কোন কোন ফ্যান লিখেছেন ব্যক্তিগত সম্পর্কে মানসিকভাবে বিপর্যস্ত তাঁদের প্রিয় শুভশ্রী, তাই হয়তো ভুলে গিয়েছেন জুতো খুলতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে