,

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় কমলদহ ভাঙ্গারপোল এলাকায় বাস ও সেইফলাইনের (লেগুনা) সংঘর্ষে ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিবি মরিয়ম (৪০), তার মেয়ে মাছুমা আক্তার (১২) ও ছকিনা বেগমের (৪৫) নাম জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার এসআই শাফায়েত উল্লাহ বলেন, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে ওভারটেকিং করতে গিয়ে হানিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি সেইফ লাইনকে ধাক্কা দেয়। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্ব্যস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে চমেকে নিয়ে আসা হলে এদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে