বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ৪ উইকেটের পতন

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ড। ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যদি আজকের ম্যাচে হেরে যায় তাহলে এবারের আসর থেকে তাদের বিদায় নিতে হবে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিদায়ে নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল।

এমন একটা সমীকরণকে সামনে রেখে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে অজিরা। ম্যাক্সওয়েল ১ এবং ত্রাভিস হেড ১৬ রান নিয়ে ব্যাট করছেন।

এদিন শুরুটা ভালো করে ডেভিড ওয়ার্নার এবং অ্যারইন ফিঞ্চ। তবে ৪০ রানের মাথায় ওয়ার্নারকে ব্যক্তিগত ২১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মার্ক উড।

এরপর ফিঞ্চ এবং অধিনায়ক স্টিভ স্মিথ মিলে বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দিতে থাকে। ভয়ংকর হয়ে উঠতে থাকেন স্মিথ ও ফিঞ্চ। ৯৬ রানের এই জুটি ভাঙেন বেন স্টোকস। ৬৮ রানে ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ফিঞ্চ।

তবে একপ্রান্তে যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন স্মিথ। ময়েচেজ হেনরিকস মাত্র ১৭ রান করে আদিল রশিদের বলে লিয়াম প্লাঙ্কিটের হাতে ধরা পড়েন। এরপর অধিনায়ক স্মিথও ৫৬ রান করে উডের বলে প্লাঙ্কিটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু