,

পুলিশ সাংগঠনিক দায়িত্ব পালন করছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বলে অভিযোগ করেছে বিএনপি। রিজভী বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা যখন সিয়াম সাধনা করছে। তখন সরকারের সন্ত্রাসীরা বিরোধী দলের ইফতার মাহফিলে আক্রমণ করছে, মাহফিলে বাধা দিচ্ছে। বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। এমনকি দ্রুত বিচার আইনের অধীনে মামলার ভয়ও দেখাচ্ছে।
আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, শুক্রবার নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের ইফতার মাহফিলে ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের বাড়িতে ইফতার মাহফিলে হামলা চালায় পুলিশ। ঢাকার দোহারেও ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দ্রুত বিচার আইনের সাজার মেয়াদ বাড়ানোর সমালোচনা করে রিজভী বলেন, আজকে ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। এই হলো দেশের বর্তমান অবস্থা। নরসিংদীতে জেলা ছাত্রদল নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে জানিয়ে তিনি অবিলম্বে তার সন্ধান দাবি করেন।

রিজভী বলেন, রমজান মাসে দেশব্যাপী বিএনপি আয়োজিত ইফতার মাহফিলগুলোয় অনুমতি দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, হামলা চালাচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরে থাক ধর্মীয় অনুষ্ঠান করতেও হিংসার আাশ্রয় নিয়েছে। আওয়ামী ক্যাডাররা বাধা দিচ্ছে। এ ধরনের আক্রমণ বা বাধা শুধু প্রতিহিংসা চরিতার্থ করা নয়, বরং ধর্মীয় অনুষ্ঠানের ওপরও আক্রমণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা