,

অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে মনোনয়ন নয়: কাদের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য চুলচেরা বিশ্লেষণ চলছে। খুব ভালোভাবে মনিরটরিং করছি,পর্যবেক্ষণ ও জরিপ করে তাদেরকে মনোনয়ন দেয়া হবে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী। বিভিন্ন জরিপে জনগণের কাছে অগ্রহণযোগ্য যারা তাদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিআরটিএ ও স্থানীয় প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই। বিএনপি এ নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে জনগণ তাদের সঙ্গে নেই।

ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমদ আইনমন্ত্রী ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছে, এখানে সরকারের কোনো হাত নেই। এখন তিনি আদালতের রায় মানেন না। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হবে এতেই বুঝা যায়।

সেতুমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পচনশীল ও রফতানিযোগ্য গার্মেন্টস পণ্যবাহী যানবাহন ব্যতীত সকল প্রকার কাভার্ডভ্যান, ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল ঈদের আগে ও পরের তিনদিন বন্ধ থাকবে। মহাসড়কে মোটরসাইকেলে হেলমেটবিহীন ও দুইজনের অধিক ব্যক্তির চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলামুর রহমান, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, বিআরটিএ-কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো. নুরুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা