,

লংগদুতে যুবলীগ নেতা হত্যা: গ্রেফতার ২

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলামকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার দুজন হলেন জুয়েল চাকমা ও রমেল চাকমা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, মাইনি ব্রিজ থেকে ৩০০ গজ দূরে নিহত নুরুল ইসলামের মোটরসাইকেলের হেলমেট পাওয়া গেছে। গ্রেফতার হওয়া দুজনের দেয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটি উদ্ধারে মাইনি নদীর আশপাশে অভিযান চালানো হচ্ছে।

গ্রেফতারের বিষয়ে বিকালে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি জানান।

নিহত নুরুল ইসলাম উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ১ জুন দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে চার কিলো এলাকা থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি লংগদু উপজেলা সদরে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন দুজন পাহাড়ি নুরুল ইসলামের মোটরসাইকেল ভাড়া করেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি উত্তপ্ত হয়ে ওঠে। লাশ উদ্ধারের পরদিন ২ জুন সকালে সেখানকার বাঙালিরা তিন টিলা ও মানিকজোর ছড়া গ্রামে পাহাড়িদের দুই শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এ ঘটনার জন্য বাঙালিদের দায়ী করেছেন। অন্যদিকে, বাঙালিদের অভিযোগ- নয়নকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে পাহাড়ি কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা