,

মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছে ৩৩ বাংলাদেশি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের কারাগারে আটক ৩৩ জন বাংলাদেশিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাহী আদেশে ক্ষমা করে দিয়েছেন। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে এ ক্ষমা করা হয়। এসব বাংলাদেশি দেশে ফিরতে শুরু করেছেন। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত তানিনথারি কারাগার থেকে মুক্তি পেয়ে পাঁচ বাংলাদেশি বিমানের ফ্লাইটে ইতিমধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা যায়। মিয়ানমারে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩৩ বাংলাদেশিকে বিভিন্ন সময়ে কারাগারে পাঠনো হয়েছিল। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা যাচাই করে তাদের বাংলাদেশি বলে শনাক্ত করেন।

আগামী ব্যাচে ৯ জেলেকে ১২ জুন বিমানে ফেরত আনা হবে। মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা বিকল হয়ে মিয়ানমারের সীমানায় প্রবেশ করায় তাদের কারাগারে পাঠানো হয়েছিল। অবশিষ্ট ১৯ জনকে সীমান্ত দিয়ে ১৫ জুন দেশে ফিরিয়ে আনা হবে। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস বলেছে, ইতিপূর্বে ২০১৬ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার মিয়ানমারের ৯২ জেলেকে সাধারন ক্ষমা দিয়ে নিজ দেশে পাঠিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা