,

শ্রীলঙ্কার চেয়ে বেশি পয়েন্ট হয়েও ৭ম স্থানে বাংলাদেশ

news-image

সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ২২৪ রানের পার্টনারশিপের জাদুতেই ১৬ বল বাকি থাকতেই কিউ বধ করেছে টাইগাররা। কিউইদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলো বাংলাদেশ।
গত ২৪ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইতিহাসের প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ৬ নম্বরে জায়গা করে নেয় টাইগাররা। নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট হয় শ্রীলঙ্কার সমান ৯৩। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামে সাতে।
তবে সেই অর্জন টাইগাররা সপ্তাহ খানেকের বেশি ধরে রাখতে পারেনি। আবার সাতে নেমে যায় টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ওভালে ০১ জুন ইংল্যান্ডের কাছে হেরে অবনমন হয় বাংলাদেশের। শ্রীলঙ্কা আবার ছয়ে উঠে যায়। বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯২, আর শ্রীলঙ্কার ৯৩। গত ৮ জুন ভারতকে হারিয়ে ১ পয়েন্ট বেড়ে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৪।
শুক্রবার (০৯ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য জয়ের পরপরই র‍্যাংকিং আপডেট করেছে আইসিসি। যেখানে টাইগারদের রেটিং পয়েন্ট ৩ যোগ হয়ে ৯২ থেকে দাঁড়ায় ৯৫। যা শ্রীলঙ্কার চেয়ে ১ পয়েন্ট বেশি। অথচ বাংলাদেশ সাতেই অবস্থান করছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এমন কা-ে ক্ষোভ প্রকাশ করেছে টাইগার ভক্তরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে