,

অবিশ্বাস্য, অসাধারণ ব্যাটিং : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৩ রানে ৪ উইকেট হারানোর পরে জয় পাওয়াটা কঠিন। সত্যিকার অর্থে এ জয় আমাদের পরবর্তীতে ভালো করতে অনুপ্রাণিত করবে।

আর আমরা যদি সেমিতে যেতে পারি তাহলে এ জয় আমাদের আরও ভালো খেলতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কার্ডিফে শুক্রবার (৯ জুন) গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সত্যি বলতে ৩৩ রানে তামিম, সৌম্য, সাব্বির এবং মুশফিকের বিদায়ের পর জয়ের চিন্তা আমি করিনি। কিন্তু সাকিব-রিয়াদ যখন দলীয় এক শ রান করে ফেলল তখন থেকে আমার বিশ্বাস জন্ম নিচ্ছিল। তবে দুই শ রানের বেশি জুটি গড়বে এমন বিশ্বাস করিনি। অবিশ্বাস্য, অসাধারণ ব্যাটিং করেছে দুজন। ‘

ম্যাচে বাংলাদেশের জয়ের টার্গেট ছিল ২৬৬ রান। তা তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে মাশরাফি বাহিনী। তবে পঞ্চম উইকেট জুটিতে সাকিব আল হাসান ও মাহমুদ উল্লাহ রিয়াদ দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। ম্যাচে বাংলাদেশের এই দুই তারকাই সেঞ্চুরির দেখা পেয়েছেন। সেই সঙ্গে গড়েছেন যেকোনো উইকেট জুটিতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। দুজন মিলে যোগ করেছেন ২২৪ রান। তাদের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৬৬ রানের টার্গেট ছুঁয়ে ফেলেন মাশরাফিরা। বাংলাদেশের সঙ্গী হয় অতুলনীয় এক জয়।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের পরও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়াকে অবশ্যই হারতে হবে। এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া জিতে যায়, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয়টির আর কোনো মূল্যই থাকবে না। তাই পুরো বাংলাদেশের চাওয়ার একটাই ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হার।

উল্লেখ্য, বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। আর এ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে