,

সাফল্যের রহস্য জানালেন মাহমুদউল্লাহ,সাকিব

news-image

সচরাচর ব্যাটসম্যানরা ক্রিজে নিজেদের মধ্যে কথা বলেন। কিভাবে খেলা উচিত, কোন বল কিভাবে মূল্যায়ন করা উচিত কিংবা কাকে টার্গেট করে খেলা উচিত; এসব নিয়ে আলোচনা করেন।

বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ২২ গজের ক্রিজে নিজেদের মধ্যে কথা না বলে ব্যাটসম্যানদের ব্যাটিং করা অসম্ভাবিক! কাজটা অত্যন্ত কঠিন। কিন্তু কঠিন এ কাজটি দক্ষতার সঙ্গে করে দেখিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৬ রান তাড়া করতে নেমে ৩৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের। পঞ্চম উইকেটে ‍জুটি বাঁধলেন সাকিব, মাহমুদউল্লাহ। ২২৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান এ দুই তারকা। দুজনই তুলে নেন সেঞ্চুরি। সাকিবের ব্যাট থেকে আসে ১১৪ রান। মাহমুদউল্লাহ করে ১০২ রান।

ম্যাচ শেষে নিজেদের রেকর্ড গড়া জুটির পেছনের গল্প শুনিয়েছেন মাহমুদউল্লাহ। তার ভাষ্য, ‘আমি মনে করি, আমরা কম কথা বলেছি। এটা আমাদের জুটির সেরা দিক ছিল। আমরা শুধু ব্যাটিং করে গেছি এবং ইতিবাচক থাকার চেষ্টা করেছি। শুরুর দিকে বল সুইং করেছিল। কিন্তু সুইং বন্ধ হওয়ার পর ব্যাটিং করতে বেগ পেতে হয়নি। তামিম এ টুর্নামেন্টে দারুণ ব্যাট করেছে। তাকে শুরুতেই হারিয়ে আমরা অবাক হয়েছি। সাকিব এবং আমার চাওয়া ছিল গ্যাপ খুঁজে রান বের করা এবং বাজে বল কড়া শাসন করা।’

মাহমুদউল্লাহর সঙ্গে সুর মিলিয়েছেন সাকিবও। রেকর্ড গড়া জুটির পিছনের রহস্য জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘মাহমুদউল্লাহ যেমনটি বলল, আমরা কথা বলিনি ব্যাটিংয়ের সময়। লক্ষ্য তাড়া করতে হবে এমন কিছু চিন্তা করে ব্যাটিং করিনি। আমরা ৪০ ওভার ব্যাটিং করার পরিকল্পনা করেছিলাম। আইসিসি ইভেন্টে একটি ম্যাচ জেতা সত্যিই বড় কিছু। এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের