,

ভিডিও কলের মাধ্যমে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রবাসে থাকা অবস্থায় মোবাইলের ক্রস কানেকশানে পরিচয় হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সেকান্তর (২৮) ও ফরিদপুর সদর উপজেলার মায়া আক্তারীর (২৬)। পরে সামাজিক যোগাযোগ ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় তাদের।

কিন্তু বিদেশ থেকে দেশে ফিরেই এসব সম্পর্ক অস্বীকার করেন সেকান্তর। পরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেকান্তারের বাড়িতে অনশন করছেন মায়া।

শুক্রবার দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের জমাদ্দার বাড়িতে অনশন করছেন মায়া।

সেকান্তর কুচিয়ামারা গ্রামের জমদ্দার বাড়ির গাজী জমাদ্দারের ছেলে। আর মায়া আক্তারী ফরিদপুর সদর উপজেলার ফরিবাদ গ্রামের শেখ বাড়ির মো. হাফিজ শেখের মেয়ে।

মায়া সাংবাদিকদের জানান, দেড় বছর কাজের ভিসায় সৌদিতে যান। মোবাইল ক্রস কানেকশানে বাহরাইন প্রবাসী সেকান্তরের সঙ্গে পরিচয় হয় তার। তারপর ইমো ও হোয়াটস্ আ্যাপে ভিডিও কলের মাধ্যমে তাদের বিয়ে হয়। কিন্তু হঠাৎ মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করে ৩০ মে সেকান্তর দেশে গ্রামের বাড়িতে চলে আসেন।

তিনি আরও জানান, এ ঘটনা শুনে তিনি চাকরি ছেড়ে ৩ জুন দেশে চলে আসেন।

বৃহস্পতিবার রাতে ফরিদপুর থেকে রায়পুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি সেকান্তরের বাড়িতে যান। তার পরিবার তার দাবি মেনে না নেয়ায় তিনি ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার দাবি করেন। পরে রাতে নিরাপত্তার কারণে মহিলা ইউপি সদস্য পারভিন আক্তারের ঘরে আশ্রয় নেন তিনি। সেকান্তর তাকে স্ত্রীর স্বীকৃতি না দিলে আত্মহত্যার পথ বেছে নেয়ার হুমকি দেন মায়া।

উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার জানান, সেকান্তরের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে মায়াকে মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে সেকান্তর জমাদ্দার পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে