,

বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল শুক্রবার দিবাগত রাতে ইংল্যান্ডের কার্ডিফে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পরপরই এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, ফিজিও এবং সংশ্লিষ্ট সবার জন্য শুভ কামনা জানান তিনি। বিশেষ করে দুই সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন খালেদা।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, তারাবি নামাজের পর নিজ বাসায় বসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যেকার খেলা উপভোগ করেন খালেদা জিয়া। এ সময় বাংলাদেশের ব্যাটিং নৈপুণ্য দেখে অভিভূত হন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের