,

অবিশ্বাস্য জয়ের পর যা বললেন সাকিব-মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : তাদের দু’জনের প্রশংসার ভাষা এখন আর কারো জানা নেই। কী শব্দে তাদের প্রশংসা করবেন। এ জন্য যে এখনও কোনো শব্দ তৈরি হয়নি! পরাজয়ই তো ধরে নিয়েছিল সবাই। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর কেউ কেউ হয়তো ভেবেছিলেন, একজন, দু’জন মন ভোলানো একটা, দুটা ইনিংস খেলতে পারেন।

কিন্তু সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ যা করে দেখালেন, তা ভাষায় প্রকাশ করার মত নয়। কিউই বোলিংয়কে কচুকাটা করে ২২৪ রানের অবিশ্বাস্য এক জুটি গড়ে তুললেন দু’জন। তিন অংকের ম্যাজিক ফিগার, অথ্যাৎ সেঞ্চুরি করলেন তারা দু’জনই। জোড়া সেঞ্চুরিতে জয় না এসেই পারে না।

অবশেষে মোসাদ্দেক হোসেনের উইনিং বাউন্ডারি। তাতেই যেন গড়া হয়ে গেলো ইতিহাস। চরম অনিশ্চয়তার এক ম্যাচকে এভাবে অসাধারণ ক্যারিশমা দিয়ে জয় ছিনিয়ে নিয়ে আসলো বাংলাদেশ। নিঃসন্দেহে এর কারিগর তারা দু’জনই, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ডেকে নেয়া হলো সাকিব-মাহমুদউল্লাহ দু’জনকেই। অসাধারণ সেঞ্চুরির পর দু’জনই ম্যাচ সেরার দাবিদার। কাকে সেরা ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সাকিব আল হাসানকেই ম্যাচ সেরার জন্য ঘোষণা করা হলো। তবে, এটা হয়তো আনুষ্ঠানিকতা; কিন্তু সেরা যে তারা দু’জনই!

পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এমন ব্যাটিংয়ের রহস্য সম্পর্কে বললেন, ‘আমাদের এই জুটির সবচেয়ে বড় রহস্য হচ্ছে, আমরা আসলে একে অপরের সঙ্গে খুব বেশি কথা বলিনি। আমরা শুধু ব্যাটিংটাই করতেই চেয়েছি। ইতিবাচক থাকতে চেয়েছি। শুরুতে উইকেটে খুব সুইং ছিল। যখনই সুইং বন্ধ হলো, তখন ব্যাট করা সহজ হয়ে গেলো। আমি মনে করি, এই টুর্নামেন্টে তামিম দারুণ ব্যাটিং করেছে। এ কারণে শুরুতেই তাকে হারিয়ে ফেলা আমাদের জন্য ছিল বিশাল ক্ষতির কারণ। সাকিব আর আমি চেয়েছিল শুধু গ্যাপে শট খেলতে এবং বাজে বল পেলেই সেগুলোকে বাউন্ডারির বাইরে পাঠাতে।’

ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান বললেন, ‘মাহমুদউল্লাহ যেমন বলেছেন, আমরা আসলে ব্যাট করার সময় খুব বেশি কথা বলিনি। আমরা আসলে শুরুতে ভাবিইনি যে, এই রান তাড়া করবো। আমরা শুধু চেয়েছিল ৪০ ওভার পর্যন্ত ব্যাট করতে। এরপর দেখতে চাইলাম আমরা কোথায় আছি। আইসিসির কোনো ইভেন্টে একটা ম্যাচ জেতা মানে অনেক বড় কিছু। এখান থেকেই আমরা সামনে এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পাবো।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে