,

সাকিব-মাহমুদউল্লাহকে প্রধানমন্ত্রীর ফোন

news-image

নিজস্ব প্রতিবেদক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টেলিফোনে জয়ের দুই নায়ক সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্ডিফে ম্যাচ শেষে সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লড়াই করে জেতার আনন্দই আলাদা। লড়াইয়ের এ ধারা অব্যাহত রাখতে হবে। ইনশাল্লাহ জয় আসবেই।

৮ জাতির অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব ও মাহমুদউল্লাহর ২২৪ রানের রেকর্ড জুটিতে দুই ওভার চার বল হাতে রেখেই নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ওয়ানডে তে বাংলাদেশের সর্বোচ্চ রানের এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও সেরা। শুক্রবার যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের