,

হিসেবের খাতায় সেমিফাইনাল

news-image

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। হিসেবের খাতায় সেমিফাইনাল। কোন হিসেবে কে যাবেন শেষ চারে? এখন এই প্রশ্নই সর্বত্র। গতবারের মত এই বারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের এই খামখেয়ালি আবহাওয়ার মধ্যে দিয়েই নিজস্ব মহিমায় এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই।

লড়াইটা জমিয়ে দিয়েছে প্রকৃতিই। নিশ্চিত ফলাফলের ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি। যাতে গোল বেঁধেছে হিসেবে। ১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন টানটান উত্তেজনা। সব রকম নাটকীয়তারই সাক্ষী থেকেছে ওভাল-এজবাস্টন।

গত এক সপ্তাহের মধ্যে বৃষ্টির কারণে ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে দুইটি ম্যাচ। বারবার প্রয়োগ করতে হয়েছে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতি। ফলে জেতা ম্যাচে এক পয়েন্ট পেয়েই খান্ত থাকতে হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক কীভাবে সেমিফাইনালে পৌঁছবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান।

গ্রুপ-এ: গ্রুপ-এ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে স্টোকস-মর্গ্যানদের ইংল্যান্ড। দ্বিতীয় স্থানের লড়াইয়ে টিকে আছে বাকি ৩টি দল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া: দুই ম্যাচ খেলে স্মিথদের পয়েন্ট ২। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচটি জিতলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে অজিরা।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড: সেমিতে পৌঁছতে হলে এই দুইটি দলকেই জিততে হবে তাদের শেষ ম্যাচ। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হারতে হবে অস্ট্রেলিয়াকে। মজার বিষয় গ্রুপের শেষ ম্যাচে এই দুইটি দলই একে অন্যের মুখোমুখি হবে। তবে ম্যাচ ভেস্তে গেলে হিসেবে চলে আসবে রান রেট। যদি অন্য ম্যাচে অস্ট্রেলিয়া হেরেও যায় তখন সুযোগ চলে আসবে তাদের কাছেও। তিনটি দলেরই তখন পয়েন্ট হবে ২। রান রেটের বিচারে যে ভালো জায়গায় থাকবে সে পৌঁছে যাবে সেমিফাইনালে।

গ্রুপ-বি: এই গ্রুপে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি কোনও দলই।

ভারত: এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে বিরাট কোহালির দল। পাকিস্তানকে প্রথম ম্যাচে হারালেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে পৌঁছতে হলে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

শ্রীলঙ্কা ও পাকিস্তান: এই দু’টি দলেরই একটি করে হার এবং একটি করে জয় রয়েছে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় পাকস্তিান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও ভারতকে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়ে দেয় অ্যাঞ্জেল ম্যাথুজ অ্যান্ড কোং।

ফলে শেষ ম্যাচে কার্ডিফে যে জিতবে সেই পৌঁছে যাবে সেমিফাইনালে।

দক্ষিণ আফ্রিকা: চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শক্তিশালী দল হল এই দক্ষিণ আফ্রিকা। আশানুরূপ শুরু করলেও বাজেভাবে পাকিস্তানের কাছে হেরে ব্যাকফুটে পরে গিয়েছে এবি ডিভিলিয়ার্সের দল। শেষ ম্যাচে ভারতকে হারালেই সেমিফাইনালের টিকিট চূড়ান্ত করে ফেলবে প্রোটিয়ারা।

তবে বৃষ্টির কারণে কোনও ম্যাচ ভেস্তে গেলে বা দু’টি ম্যাচ ভেস্তে গেলেই তখন নির্ভর করতে হবে রান রেটের উপর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের