,

নিউজিল্যান্ড শিবিরে তাসকিনের আঘাত

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

স্কোর: নিউজিল্যান্ড ৯ ওভারে ৫৪/১। ব্যাটিং: মার্টিন গাপটিল ৩২, কেন উইলিয়ামসন ৬।
আউট: লুক রনকি ১৬।

তাসকিনের ব্রেক থ্রু: টস জিতে ব্যাটিং করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন মার্টিন গাপটিল ও লুক রনকি। বাংলাদেশের একটি উইকেটের খুব প্রয়োজন ছিল। নিজের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের দ্রুত গতির শর্ট বল পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন ১৬ রান করা রনকি।

খরুচে মুস্তাফিজ: নতুন বলে লাইন লেন্থ খুঁজে পেতে ব্যর্থ মুস্তাফিজুর রহমান। সবুজ ঘাসের উইকেটে প্রথম স্পেলে বেশ খরুচে কাটার মাস্টার। ২ ওভারে রান দিয়েছেন ১৯। বোলার পরিবর্তন করে ষষ্ঠ ওভারে তাসকিনকে বোলিংয়ে এনেছেন অধিনায়ক মাশরাফি।

মাশরাফির মেডেন ওভার: প্রথম ওভারে ১ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে কোনো রান খরচ করেননি মাশরাফি। মার্টিন গাপটিল মাশরাফির করা তৃতীয় ওভারের প্রতিটি বল ডট খেলেছেন।

মাশরাফি, সাকিবের রেকর্ড: মোহাম্মদ আশরাফুলকে (১৭৫) ছাড়িয়ে ওয়ানডেতে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। ১৭৬তম ওয়ানডে খেলছেন দুই তারকা ক্রিকেটার।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে তাসকিন: বাংলাদেশ আজ চার পেসার নিয়ে খেলছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন তাসকিন আহমেদ।

বাদ পড়েছেন: মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস একাদশ থেকে বাদ পড়েছেন। তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত একাদশে এসেছেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

প্রত্যাশাপূরণ মাশরাফির: কার্ডিফের সবুজ উইকেটে টস জিতে ফিল্ডিং নিতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। টস না জিতলেও আগে ফিল্ডিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। মাশরাফির প্রত্যাশা পূরণ হয়েছে ম্যাচের শুরুতেই।

টস: নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এক ঘন্টা পর ম্যাচ শুরু: কার্ডিফের সোয়ালেক স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় এক ঘন্টা ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা) ম্যাচ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে