,

পোশাক বিতর্কে দীপিকার উপযুক্ত জবাব

news-image

প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার পোশাক বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিকিনি পরে ফটোশুট করেছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে দিতেই শুরু হয় বিতর্ক। নানা রকম কটূক্তির শিকার হতে হলো দীপিকাকে। 

ফটোশুটে দীপিকা পাড়ুকোন। 

সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য ফোটোশুটের ছবিতে সাদা পোশাকে বোল্ড লুকে দেখা গেছে দীপিকাকে। পিঠে ছড়ানো চুল, গাঢ় করে ঠোঁটে লিপস্টিকে দারুণ দেখাচ্ছিলো দীপিকাকে। কিন্তু ছবিটি পছন্দ করার বদলে বিতর্কের শিকার হলেন দীপিকা। অনেকে লিখেছেন, ‘তোমার যা খুশি তা পরতেই পারো, কিন্তু এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করো না। এতে হিতে বিপরীত হবে। ভারতীয় বাবা-মারা কখনওই তোমার মত করে মানুষ করবেন না। এটা মনে রেখো।’

ফটোশুটে দীপিকা পাড়ুকোন।

এরকম আরও অনেক কটাক্ষ ভেসে উঠতে শুরু করে দীপিকার ছবিতে। যদিও এসবের কোনও পালটা উত্তর দীপিকা দেননি। তবে সমালোচকদের জবাব দিতে এরপর আরও হট ছবি পোস্ট করেন তিনি। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে তিনি কখনও যে চুপ করে বসে থাকবেন না, তা আগেও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। ‘আমি নারী, আমার ক্লিভেজ আছে বলেই’ এর আগে সমালোচকদের জবাব দিয়েছিলেন তিনি। আর এবার আরও হট ছবি পোস্ট করে উপযুক্ত জবাব দিলেন নায়িকা।

প্রসঙ্গত, কিছুদিন আগে বার্লিনে প্রধানমন্ত্রীর পাশে খোলা পায়ের পোশাক পরে বসে থাকার ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল বিতর্ক। সে ক্ষেত্রেও মায়ের সঙ্গে রাতের বার্লিনে তোলা একটি ছবি পোস্ট করে জবাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবিতে মা, মেয়ে দু’জনের পোশাকেই উন্মুক্ত ছিল পা। সম্প্রতি মুসলমান হয়েও ফাতিমা সানা শেখ কেন রমজানের মধ্যে বিকিনি পরেছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে। যা নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে