,

আশুগঞ্জে  বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে  আশিক মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে  ৯টার দিকে উপজেলার আশুগঞ্জ নৌ-বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
আশিক আশুগঞ্জ (প:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।  সে হবিগঞ্জের লাখাই শিবপুর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে। তার বাবা আশুগঞ্জ নৌ-বন্দরে দিনমজুরের কাজ করেন ও ফেরিঘাট এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূএে জানা যায় যে,  সকালে বাড়ি থেকে খেলা করার জন্য বাহিরে যায় আশিক। নৌ-বন্দরের কাছেই মসজিদের সামনে একটি বৈদ্যুতিক তার রাতেই ছিঁড়ে রাস্তায় পড়েছিল। আশিক রাস্তাটি পারাপারের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন আশিকের মরদেহ উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের