,

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিকেল সাড়ে তিনটায় মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। কিন্তু মাঠ ভেজা থাকায় খেলার উপযুক্ত নয় কার্ডিফ। তাই টস হতে বিলম্ব হচ্ছে। আম্পায়ারদের পর্যবেক্ষণের পরই মাঠে গড়াবে ম্যাচটি।

ম্যাচ শুরুর আগে বৃষ্টি শুরু হয়। ফলে এখনও মাঠ ভেজা রয়েছে। টসের নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পরে মাঠের অবস্থা পরখ করবেন আইসিসির কর্মকর্তারা। আর যদি বৃষ্টি না হয়, তাহলে তখনই জানিয়ে দেয়া হবে টস এবং ম্যাচ শুরুর সময়।

বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড-কোনো দলের সামনেই জয়ের বিকল্প নেই। কারণ দু’দলের কোনো দলই এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুখস্মৃতি নিয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু’দল। সেখানে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

কিউইদের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে এবং শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জয় পেলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, কোরি অ্যান্ডারসন, জেমস নিশাম, জিতান প্যাটেল, লুক রঞ্চি, মিশেল স্যান্টনার, টীম সাউদি, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে