,

একসঙ্গে ৪ সন্তানের জন্ম

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার এক গৃহবধূ এক সঙ্গে চারটি সন্তান প্রসব করেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের বাবার বাড়িতে একসঙ্গে ওই চার সন্তান প্রসব করেন রেখা রানী (২৮)।

রেখা রানী বুড়িরচর গ্রামের অনিল চন্দ্র মিস্ত্রীর মেয়ে এবং তালতলী উপজেলার চরপাড়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্র মিস্ত্রীর স্ত্রী।

রেখা রানীর স্বামী বিকাশ চন্দ্র মিস্ত্রী জানান, তাদের ৮ বছরের বিজলী নামের একটি মেয়ে রয়েছে। দশ মাস আগে তার স্ত্রী সন্তান সম্ভবা হয়। সম্প্রতি তার স্ত্রীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলে, তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। পরে শুক্রবার ভোর ৫টার দিকে পর পর চারটি কন্যা সন্তানের জন্ম দেন রেখা রানী।

প্রসবের পরপরই সন্তানরা অসুস্থ হয়ে পড়লে তিনি তার স্ত্রীকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির কিছু সময় পর একে একে মারা যায় তিনটি সন্তান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তির অল্প সময়ের মধ্যেই একে একে তিনটি শিশু মারা যায়। তবে মা সুস্থ থাকলেও জীবীত অরপর শিশুটি গুরুতর অসুস্থ। চব্বিশ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলেও জানান কর্তব্যরত চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে