বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতার মুক্তি চেয়ে মহাসড়ক অবরোধ আটক ১

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা আওয়ামী লীগ নেতা অালমগীর কবিরের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা।এসময় মো: জুবায়ের হোসেন (২০) নামক এক যুবকে ঘটনা স্হল থেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন আলমগীরের সমর্থকরা । এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল ব্যাহত হয়।

বিক্ষুব্ধরা জানায়, বুধবার সন্ধ্যায় একটি মিথ্যা মামলায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবিরকে গ্রেফতার করে পুলিশ। আগামী ১২ জুন বিজয়নগরে আলমগীরের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ইফতার মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমকে দাওয়াত দেয়ার জেরে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়ার সহযোগী আবদুল মতিনের করা একটি মিথ্যা মামলায় আলমগীর কবিরকে গ্রেফতার করে পুলিশ।

অবিলম্বে আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, আলমগীর কবিরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মহাসড়ক অবরোধের ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে এছাড়া মহাসড়ক অবরোধের ঘটনার যারা জড়িত তাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। আটক যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দাযের করা হবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু