সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ নাটকে নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের বাইরে নাটকে কাজ করেও জনপ্রিয়তা পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ। তবে এই মাধ্যমে তাকে মাঝে মাঝে দেখা যায়। এখন অবশ্য চলচ্চিত্রেও আগের মতো অভিনয় করছেন না নায়িকা। বর্তমানে তিনি নিজের পার্লার ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। এর বাইরে নিজের মাকে নিয়ে প্রথম রোজার দিন সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। গতকাল সকালেই তিনি দেশে ফেরেন। আজ থেকে নিপুণ মাসুদ সেজানের নির্দেশনায় একটি ঈদ বিশেষ নাটকের শুটিং শুরু করছেন। এতে তার বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ।

এদিকে এবারের ঈদে সেজানের নাটক ছাড়াও সকাল আহমেদের নির্দেশনায় ‘অভিনেত্রী’ নাটকে অভিনয় করেছেন নিপুণ। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। পাশাপাশি শিগগিরই নিপুণ উত্তম আকাশের নির্দেশনায় শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘ধুসর কুয়াশা’র কাজ। এর মাধ্যমে প্রায় দুই বছর পর নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন নিপুণ। অভিনয়ের পাশাপাশি ২০১৬ সালের ৩ জানুয়ারি থেকে নায়িকা একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা শুরু করেন। ফলে চলচ্চিত্রের চেয়ে তাকে ব্যবসাতেই বেশি মনোযোগ দিতে হচ্ছে।

নিপুণের ভাষায়, অনেকটা ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেই তিনি ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। রাজধানীর বনানীতে রয়েছে তার সৌন্দর্য চর্চাবিষয়ক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যা- স্পা’। প্রতিষ্ঠানটি এরইমধ্যে বেশ সফলতা পেয়েছে। আর তাতে ভীষণ আনন্দিত নিপুণ। এদিকে আজ নায়িকার জন্মদিন। এ দিনে তিনি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। যে কারণে জন্মদিনে বিশেষ আয়োজনের তেমন কোনো সুযোগ না থাকলেও নিপুণ চেষ্টা করছেন ছোট্ট একটি পার্টি দেবার। শেষ পর্যন্ত তা পারেন কি-না তা নিয়ে একটু দুঃশ্চিন্তাতেই আছেন তিনি।

ঈদের কাজ এবং জন্মদিন প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ঈদে যে দুটি কাজ করছি, তার মধ্যে অভিনেত্রী নাটকের গল্পটা এককথায় আমার কাছে দারুণ লেগেছে। কারণ এই নাটকের গল্পটি অসাধারণ। বলা যায় আমাকে ঘিরেই নাটকের গল্প এগিয়ে গেছে। তাই এই নাটকটি নিয়েই আমি বেশি আশাবাদী। পাশাপাশি আজ আমার জন্মদিন, সবার কাছে দোয়া চাই যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। আমার ব্যবসা প্রতিষ্ঠানটির জন্যও দোয়া চাই যেন এর হাত ধরেই আগামীর পথ চলতে পারি।’ প্রসঙ্গত, ২০০৭ সালে শাহআলম কিরণ পরিচালিত ‘সাজঘর’ এবং ২০১০ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন নিপুণ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই