,

সস্ত্রীক চিকুনগুনিয়ায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও। বর্তমানে নিজ বাসস্থানে বিশ্রামে রয়েছেন এ দম্পতি। তাদের চিকিৎসাও চলছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী কর্মকর্তা (এপিএস) জাকির হোসেন বলেন, গত কয়েকদিন থেকে শিক্ষামন্ত্রী অসুস্থতা বোধ করছিলেন। বুধবার রাতে মন্ত্রী বেশি অসুস্থতা বোধ করেন। মাঝরাতে মন্ত্রী ও তার স্ত্রী মাত্রারিক্ত জ্বরে আক্রান্ত হন।

‘এরপর আজ (বৃহস্পতিবার) সকালে তাদের দু’জনকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা শিক্ষামন্ত্রী ও তার স্ত্রীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা’- বলেন জাকির হোসেন।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষামন্ত্রী ও তার স্ত্রী সরকারি বাসভবনে বিশ্রামে রয়েছেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। আগামী এক সপ্তাহ মন্ত্রী ও তার স্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ কারণে জরুরি ফাইল ও নতুন বাজেট সংক্রান্ত কাজ বাসভবনে নিয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর স্বাক্ষর করানো হচ্ছে।

এদিকে শিক্ষামন্ত্রী জ্বরে আক্রান্ত হওয়ায় স্থবিরতা দেখা দিয়েছে মন্ত্রণালয়ে। নির্ধারিত অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আমন্ত্রিত থাকলেও বুধবার থেকে তিনি অংশগ্রহণ করতে পারছেন না।

শিক্ষামন্ত্রীর তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান জাগো নিউজকে বিষয়টি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের