,

সবচেয়ে বাজে রিভিউ!

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের হিসাবটাই উল্টে-পাল্টে দিয়েছে পাকিস্তান। তারকাখচিত দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ভালোভাবেই সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে সরফরাজ আহমেদের দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার জন্য সমীকরণটা বেশ কঠিন। কারণ শেষ ম্যাচে ভারতকে হারাতে হবে প্রোটিয়াদের। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অদ্ভুত এক রিভিউ নিয়ে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে পেসারদের তোপে পড়ে ১৬৫ রানেই আট উইকেট হারায় প্রোটিয়ারা। ব্যাট হাতে উইকেটে আসেন রাবাদা। জুনায়েদের ইয়র্কার একটি বল কোনোমতে ঠেকিয়ে দেন এই পেসার। তবে অদ্ভুতভাবে রিভিউ চেয়ে বসেন জুনায়েদ। তবে রিপ্লেতে দেখা যায়, বল পায়েই লাগেনি।

এমন রিভিউ নেওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন জুনায়েদ খান। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘আমার দেখা সবচেয়ে বাজে রিভিউ এটি।’ ভক্ত-সমর্থকরাও টিপ্পনি করতে ছাড়েননি জুনায়েদকে।

বুধবার আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২১৯ রানেই বেঁধে ফেলে জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রাখেন পাকিস্তানের বোলাররা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ ওভারে তিন উইকেটে হারিয়ে ১১৯ তুলে নেয় পাকিস্তান। এরপর শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ানো সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের