,

মেলবোর্নে আজ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : এই লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে অপেক্ষা করে থাকেন ফুটবলপ্রেমীরা। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৫ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দল। প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ। কাল যে দক্ষিণ আমেরিকার এই সুপারক্ল্যাসিকো দিয়ে শুরু হচ্ছে সাম্পাওলি-যুগ। অনেক কাঠখড় পুড়িয়ে কোচ বানানো হোর্হে সাম্পাওলি কাল থাকবেন আর্জেন্টিনার ডাগআউটে।

তাই এই ম্যাচ দিয়ে শুরু হবে সাম্পাওলি-মেসি যুগ। মেসির কোচ হওয়ার ইচ্ছার কথা অনেকবারই বলেছেন চিলি ও সেভিয়াকে কোচিং করিয়ে আলোচিত এই কোচ। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে। মেসি এই ম্যাচের অধিনায়ক হিসেবে থাকছেন। তবে এই ম্যাচে খেলবেন না নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আর এ ম্যাচের আরেকটি বিশেষ্যত্ব হল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচটি খেলা হবে। যেটি আসলে ক্রিকেট মাঠ হিসেবে দুনিয়াখ্যাত। ব্রজিল-আর্জেন্টিনা ম্যাচ উপলক্ষে ইতোমধ্যেই গোটা এমসিজির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফিফার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, দুদল ১০৩ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ৪০ বার, ৩৭ বার আর্জেন্টিনা। ২৬টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ দেখায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। গত নভেম্বরের এই পরাজয় প্রভাব ফেলেছে আর্জেন্টিনার বাছাই পর্বের দুর্দশায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনো পাঁচে পড়ে আছে। ডেইলী মেইল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে