,

বিয়ে করলেন সেই মডেল রাউধার বাবা

news-image

রাজশাহী প্রতিনিধি : মালদ্বীপের মডেল ও রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী রাউধা আতিফের বাবা বিয়ে করেছেন। রাজশাহীতে মেয়ে রাউধার মৃত্যুর পর এসে বিয়ের পিঁড়িতে বসলেন মালদ্বীপের চিকিৎসক ডা. মোহাম্মদ আতিফ। আজ বিকেলে রাজশাহী আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি বিয়ে করেন। পাত্রী রাজশাহীর পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া এলাকার বদিউজ্জামানের মেয়ে কনকলতা (৩০)।

ডা. আতিফের ঘনিষ্ঠজন জানান, অনেকটা গোপনীয়তায় ডা. আতিফ বিয়ে করেছেন। বিকেলে আদালতের বার ভবনে গোপনীয়তার সঙ্গে বিয়ে সম্পন্ন করে ডা. আতিফ নগরীর লক্ষ্মীপুরে প্যারামেডিকেল কলেজের সামনে নতুন স্ত্রীর ভাড়া বাড়িতে উঠেন। বিয়ের কাবিনে ডা. আতিফ তার মালদ্বীপের ঠিকানা ব্যবহার করেছেন। এছাড়া রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপরভদ্রা এলাকাকে অস্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। তবে ডা. আতিফের নতুন স্ত্রী কনকলতা ও তার পরিবারের লোকজনদের কেউই বিয়ের বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

চলতি বছরের ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে মালদ্বীপের মডেল রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে নগরীর শাহ মখদুম থানায় কলেজ কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করেন। পরে রাউধার বাবা আদালতে হত্যা মামলা দায়ের করেন। পুনঃময়নাতদন্তের জন্য তার লাশটি উঠানোও হয়। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রাউধা মারা যাওয়ার খবর পেয়ে পরের দিন রাজশাহীতে আসেন তার বাবা ডা. মোহাম্মদ আতিফ। এরপর থেকে তিনি রাজশাহীতে রয়েছেন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের