,

ঈদের আগেই সার্কুলার, মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের আগেই ৩৮তম বিসিএসের সার্কুলার দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়াও সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীতে ২০০ নম্বরের যে পরীক্ষা হয়, তাতে ৫০ নম্বর থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে। পরীক্ষার প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই হবে। শিক্ষার্থীরাও যে কোনো একমাধ্যমে উত্তর লিখতে পারবে।

বিসিএসের অনলাইন আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এসব তথ্য নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার একটি বৈঠকে বিসিএসে পরীক্ষা পদ্ধতিতে কিছু বিষয় সংযোজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ৩৮তম বিসিএস থেকে এসব নতুন দিক যুক্ত করা হবে। ঈদের আগে এই বিসিএসের সার্কুলার দেয়ার চিন্তাভাবনা আছে।”

বিসিএস পরীক্ষার উত্তরপত্র দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন বলেও জানান তিনি।

আসন্ন ৩৮তম বিসিএস পরীক্ষায়ই নতুন এই নিয়ম প্রবর্তন করা হবে। এছাড়া আবেদন পর্ব থেকে শুরু করে খাতা মূল্যায়ন পর্যন্ত আরও বেশকিছু পরিবর্তন আসছে।

গত ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ক্যাডারের ২হাজার ৪২ পদে প্রার্থী নিয়োগের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের