,

বাড়ি নিয়ে মওদুদের নাটক প্রচার হচ্ছে : অ্যাটর্নি জেনারেল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাড়ি ছাড়া নিয়ে গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নাটক ভালোভাবে প্রচার হচ্ছে। অথচ আমার বিস্তারিত বক্তব্য প্রচার হচ্ছে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যে সব বিষয় বলেছি, কিছু কিছু মিডিয়া ছাড়া তা সম্পূর্ণ প্রচার হয়নি। কিন্তু অন্য সবাই যা বলেছে তার সবই প্রচার হয়েছে।

মাহবুবে আলম বলেন, মওদুদের বাড়ির প্রকৃত মালিক একজন প্রবাসী নারী। তিনি মারা যাওয়ার পর বাড়িটি রাষ্ট্রের হয়ে যায়। এই বাড়ি নিয়ে মওদুদ আহমদের সঙ্গে চুক্তি হবার ৫ মাস আগেই মারা যান তিনি। তার কোনো উত্তরসূরী ছিল না। অথচ মৃত মানুষের বিরুদ্ধে মামলা করে তা নিজের নামে করে নিয়েছেন। তিনি কখনোই বলেননি যে, তিনি এই বাসায় ভাড়াটিয়া হিসেবে ঢুকেছেন।

তিনি আরও বলেন, এই বাড়িটি যে ওনার ভাইয়ের না তা মামলায় উঠে এসেছে। সেহেতু ভাইয়ের পক্ষে কি করে তিনি এই বাড়ি দখলে রাখেন?

পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কোনো আইনজীবী এমন করলে হাত জোর করে ক্ষমা চেয়ে বাড়ি ছেড়ে দিতেন বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের