,

‍‍`তিন কারণে হচ্ছে না তিস্তা চুক্তি‍‍`

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দিল্লি, ঢাকা ও কলকাতা—এই তিন ফ্যাক্টরে তিস্তার পানি বণ্টন চুক্তি আটকে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গওহর এ মন্তব্য করেন।

কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করেন উল্লেখ করে গওহর রিজভী বলেন, সেই আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়ায় কলকাতা। এ ছাড়া দিল্লি ও ঢাকার মধ্যে কিছু সমস্যা রয়েছে, যে কারণে এখনো চুক্তি হয়নি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী আছে ৫৪টি। প্রতিটি নদী নিয়ে যদি আলাদাভাবে চুক্তি করা হয়, তবে তা শেষ হতে সময় লাগবে ২০০ বছরের মতো। তাই এসব নদী নিয়ে একসঙ্গে চুক্তি করা হবে, সে আলোচনা চলছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের