,

নবী করিম (সঃ) কে নিয়ে কুটক্তি: জাবি শিক্ষার্থী গ্রেফতার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পল্লব আহম্মেদ কে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও কিছু ইসলামী বই জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ঔই শিক্ষার্থী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের ব্যাংকার মোসলেম উদ্দিন আহমেদ ধনী মিয়ার পুত্র।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানার পুলিশ শিবালয় উপজেলার টেপড়া এলাকার নুরুল ইসলামের ভাড়া বাসা থেকে পল্লবকে আটক করা হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। ঘিওর থানার উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত ২৬ মে জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী পল্লব আহমেদ তার ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ সঃ ও ইসলাম সম্পার্কে কুটক্তি করে লিখেছেন, জঙ্গীবাদের আবিস্কারক তথাকথিত নবী হযরত মুহাম্মদ (সঃ)।

হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে এই কুটক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালরে আরেক শিক্ষার্থী ইমরান ফয়সাল নামের এক ছাত্র ঢাকার আশুলিয়া থানায় পল্লব আহমেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অপরাধীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানায় হওয়ায় আশুলিয়া থানা অভিযোগের কপি ঘিওর থানায় পাঠায়।

উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আরো জানায়, আসামী পল্লব আহমেদকে শিবালয় উপজেলার টেপড়া এলাকা থেকে গ্রেফতার করায় তার বিরুদ্ধে শিবালয় থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে মানিকগঞ্জ ডিবি কার্যলায়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে কোর্টে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে