,

হিমেশ-কোমলের বিচ্ছেদ আবেদন মঞ্জুর

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া ও তার স্ত্রী কোমলের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেছেন বোম্বে উচ্চ আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো তাদের ২২ বছরের দাম্পত্য জীবন। গতকাল (৬ জুন) আদালত এ আবেদন মঞ্জুর করেন। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এর আগে বিচ্ছেদ প্রসঙ্গে হিমেশ রেশমিয়া সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘জীবনে কিছু সময় আসে যখন পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে কোমল এবং আমি সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্তে কারো কোনো সমস্যা নেই, আমাদের পরিবারও এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। এরপরও কোমল আমাদের পরিবারের এবং আমি তার পরিবারের অংশ হয়ে থাকব।’

এ প্রসঙ্গে কোমল বলেছিলেন, ‘হিমেশ ও আমি পরস্পরকে শ্রদ্ধা করি এবং আমরা সমঝোতার মাধ্যমেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা সবসময়ই থাকবে। আমি সবসময়ই তার পরিবারের অংশ হয়ে থাকব। আমার পরিবারে তার অবস্থানও একই থাকবে।’

বিচ্ছেদ আবেদন জমা দেয়ার কয়েক মাস ধরে আলাদা থাকতেন হিমেশ-কোমল। তাদের ঘর ভাঙার পেছনে পরকীয়াজনিত কোনো কারণ আছে বলে ধারণা করা হয়। টিভি অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের প্রেমের গুঞ্জনও শোনা যায়। বিষয়টি নিয়ে সোনিয়া কাপুর বলেন, ‘হিমেশের পরিবার আমার পরিবার, আমি তাদের পছন্দ করি।’

গত বছর ডিসেম্বরে বিচ্ছেদ আবেদন আদালতে জমা দেন হিমেশ-কোমল দম্পতি। এ দম্পতির শিবম নামের এক ছেলে রয়েছে। বিচ্ছেদের পরেও হিমেশ ও কোমল একই বিল্ডিংয়ে থাকবেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছে পারিবারিক একটি সূত্র।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে