,

প্রেমের প্রস্তাব মায়ের কাছে আসে : এনা

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী এনা সাহা। বলিউড সিনেমায় অভিনয়ের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন টলিউড চলচ্চিত্রেও।

এনার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক কোটি অনুসারী রয়েছে। মাত্র কুড়ি বছর বয়সি একজন অভিনেত্রীর এতটা জনপ্রিয়তা সত্যি অনেককে অবাক করে। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

এনার কাছে জানতে চাওয়া হয়- প্রতিদিন ক‘টা করে প্রেমের প্রস্তাব পান? জবাবে এনা বলেন, ‘আমি পাই না, মা পায়। খুলে বলি, আমার যে মোবাইল নম্বর সবার কাছে দেয়া, সেই মোবাইলটা মায়ের কাছে থাকে। আর আমার নিজের একটা গোপন নম্বর আছে। ফলে বেশিরভাগ প্রেমের প্রস্তাব মায়ের কাছেই আসে। আই লাভ ইউ বলে। বিয়েও করতে চায় কেউ কেউ। আর আমি বাড়ি ফেরার পর মা প্রতিদিন কাঁদে। আমার জন্য মাকে এসব সহ্য করতে হয়।’

অনেকে এনাকে পছন্দ করলেও কারো প্রেমে বিশ্বাস রাখতে নারাজ এই অভিনেত্রী। কারণ একজনকে ভালোবাসলে কখনো সে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই একদম প্রেমে পড়তে চান না এনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের