,

আল্লামা শফীকে দেখতে হাসপাতালে ফখরুল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধোপখোলায় আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আহমদ শফীকে দেখতে যান তিনি।

এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে অসুস্থ আল্লামা শফীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। মির্জা ফখরুলের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৯৫ বছর বয়সি আল্লামা আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন ব্যাধিতে ভুগছেন। গত ৬ মে তিনি অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারযোগে ঢাকার ধোপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের