,

‘মওদুদ আহমেদের বাড়ি আদালতের নির্দেশে ছাড়তে হয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাড়ি সর্বোচ্চ আদালতের নির্দেশে ছাড়তে হয়েছে, এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্যান্টনম্যান্টের মইনুল রোডের বাড়িও উচ্চ আদালতের নির্দেশে বেগম খালেদা জিয়াকে ছাড়তে হয়েছে। সেখানেও সরকারের কোনো ভূমিকা ছিল না। মওদুদ আহমেদের বাড়িও আদালতের নির্দেশে ছাড়াতে হয়েছে।

তিনি বলেন, ২০০১ সালে বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীরা এলাকা ছেড়েছে। সেটা জনগণ ভুলে যায়নি। সেসময় নির্বাহী আদেশে শেখ রেহেনার জন্য বরাদ্দকৃত বাড়িটিও কেড়ে নেয়া হয়েছিল।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ও মওদুদ অবৈধভাবে বাড়িতে ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ের পর যেসব সংস্থা রায় বাস্তবায়ন করার কথা, সেসব সংস্থা সে রায় বাস্তবায়ন করেছে। এসবের সাথে সরকারের কোন সম্পর্ক নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে আনসার, পুলিশসহ কমিউনিটি পুলিশ কাজ করবে।

এসময় ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সিটি মেয়র আসাদুর রহমান কিরণসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের