,

সবচেয়ে জঘন্য বাংলাদেশের নতুন জার্সি!

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ জাতীয় দল। সামনের অংশে গাঢ় লালের মধ্যে হালকা সবুজ রঙের প্রলেপ রয়েছে জার্সিটিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে এই জার্সি পরে মাঠে নামে টাইগাররা। তবে বাংলাদেশের এই জার্সিটিকে টুর্নামেন্টের সবচেয়ে বাজে জার্সি বলে রেটিং দিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। স্পোর্টসকিডা, ইয়াহু স্পোর্টসসহ বেশ কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের লাল জার্সিটাকে সবচেয়ে কম রেটিং পয়েন্ট দিয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের জার্সির রেটিং করেছে স্পোর্টসকিডা। যেখানে সবচেয়ে বেশি ১০ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ডের জার্সি আর সবচেয়ে কম মাত্র ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশের জার্সি।

জার্সি নিয়ে রেটিং করা প্রতিবেদনটিতে বলা হয়, ‘এবারে টুর্নামেন্টে তিনটি দল (বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা) দুটি জার্সি নিয়ে খেলছে। জার্সিতে তিনটি দলের কেউই তাদের সুনাম ধরে রাখতে পারেনি এবং সন্দেহাতীতভাবে এদের মধ্যে বাংলাদেশের জার্সিটা সবচেয়ে জঘন্য। সহজভাবে জার্সিটিকে ব্যাখ্যা করা কঠিন। লালের মাঝে সবুজের গাঢ় সবুজের ছাপ একবারেই চোখের জন্য বেমানান। কেবল সামনে অংশটাই নয়, পেছনের অংশেও একই চিত্র। লাল জার্সির সঙ্গে একই রঙের শর্টসটাও বেমানান লাগছে।’

বাংলাদেশের পুরোনো জার্সিটাও নজরকাড়া নয় বলেও প্রতিবেদনটিতে বলা হয়। বাংলাদেশের মতো শ্রীলঙ্কার জার্সিকেও দুই পয়েন্ট দেওয়া হয়েছে। পাকিস্তানের জার্সিকে সাড়ে ছয়, দক্ষিণ আফ্রিকা সাত, অস্ট্রেলিয়া আট, ভারত সাড়ে আট, নিউজিল্যান্ড নয় ও ইংল্যান্ডের জার্সি পেয়েছে দশ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে