,

ঈদের নাটকে সুজানা

news-image

বিনোদন প্রতিবেদক : এখন ঈদের নাটকের কাজেই ব্যস্ত রয়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা। মাঝে দেশের বাইরে বেড়িয়ে এসে ফের নতুন উদ্যমে কাজ শুরু করেছেন এই তারকা। সম্প্রতি ইফতেখার আহমেদ ফাহমির নির্দেশনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের শুটিং শেষ করেছেন সুজানা। এতে তার সহশিল্পী শহীদুজ্জামান সেলিম, অপূর্ব ও সুমাইয়া শিমু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুজানা বলেন, ‘এর আগেও ফাহমির নির্দেশনায় বেশকিছু নাটকে অভিনয় করেছি। তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমার খুব ভালো লাগে। কারণ ফাহমি বেশ আরাম দিয়েই শিল্পীর কাছ থেকে কাজ আদায় করে নেয়।

পাশাপাশি তার কাজ করতে গেলে শিল্পীকে কোনো মেকআপ নিতেই দেন না। এটা অবশ্য একদিক দিয়ে বেশ আরামদায়ক। কারণ মেকআপের বাড়তি কোনো ঝামেলা থাকে না। বেশ কয়েকমাস বিরতির পর কাজ করতে এসে ভীষণ ভালো লাগছে। আশা করি কাজটি দর্শকের খুব ভালো লাগবে।’ নাটকের বাইরে সুজনা সর্বশেষ ইমরানের কম্পোজিশনে তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। এই মিউজিক ভিডিওটি বেশ সাড়া ফেলে। এটি নির্মাণ করেছিলেন মিজানুর রহমান আরিয়ান।

এদিকে গত ২৪ মে থেকে অনলাইন ডিজাইনার বুটিক ‘অদ্রিয়ানা এক্সক্লুসিভস’-এর মডেল হিসেবে কাজ করছেন সুজানা। এরইমধ্যে আগ্রহী ক্রেতাদের মাঝে এই বুটিক বেশ আলোচনায় এসেছে। রাজধানীর উত্তরায় অবস্থিত প্রতিবন্ধী শিশুদের আবাসস্থল ‘চেসার হোম’-এর সঙ্গে বিগত তিন বছর ধরে সম্পৃক্ত সুজানা। এখানকার ২৬টি শিশুর নানান সমস্যা সমাধানের পাশাপাশি তাদের দেখভালও করেন তিনি।

রাখেন বিভিন্ন আবদার। সুজানার স্বপ্ন ঢাকার খুব কাছাকাছি একটি বৃদ্ধাশ্রম করা। সেই স্বপ্ন নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। অভিনেত্রী আশা করেন, তার এই স্বপ্ন একদিন নিশ্চয়ই পূরণ হবে। সুজানা সর্বশেষ বি ইউ শুভর নির্দেশনায় দুটি নাটক এবং রাকেশ বসুর নির্দেশনায় ‘সিক্সথন্সে’ নাটকে অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা