,

মাংস খেয়ে নিলো ব্যাকটেরিয়া, ট্যাটুই ডেকে আনলো মরণ

news-image

অনলাইন ডেস্ক : দুই মাস আগে পায়ে নতুন এক ট্যাটু করিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক ব্যক্তি। এর পাঁচদিন পর মেক্সিকো উপসাগরে সাঁতার কাটতে যান তিনি। আর সেখান থেকেই মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণে অবশেষে মারা যান তিনি।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঐ ব্যক্তি তার ট্যাটুতে লেখেন ‘যিশু আমার জীবন’। গোড়ালির কাছে ঐ ট্যাটুতে অনেক ব্যথা হবার পর তাকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণ এড়াতে ট্যাটুটি পরিষ্কার রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।

অসুস্থ ঐ ব্যক্তি চিকিৎসকদের জানান, তার অ্যালকোহল সিরোসিসে আক্রান্ত হবার ইতিহাস রয়েছে এবং তিনি দিনে ছয়টি বিয়ার পান করেন। তবে হাসপাতালে ভর্তি হবার ২৪ ঘণ্টা পর সেপটিক শকে চলে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখেন চিকিৎসকরা। তার শরীরে মাংসখেকো ব্যাকটেরিয়া ভিব্রিও ভালনিফিকাসের উপস্থিতি পাওয়া গেছে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে বলা হয়েছে, এই ব্যাকটেরিয়াটি মেক্সিকো উপসাগরের উপকূলীয় পানিতে পাওয়া যায় এবং উষ্ণ আবহাওয়ায় সংক্রমণের সম্ভাবনা বাড়ে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ দপ্তরের হিসেবে, ব্যাকটেরিয়াটির কারণে যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৮০,০০০ মানুষ রোগাক্রান্ত হয় এবং ১০০ জন মারা যায়। অধিকাংশ সংক্রমণ হয় কাঁচা ঝিনুক বা চিংড়িজাতীয় খাবার খাওয়ার কারণে। নতুন ট্যাটু করার পর গোসলের সময় সেটি ঢেকে রাখা এবং সাতার না কাটার জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা