বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বসেরা ব্যাটসম্যানদের নেতৃত্ব দিচ্ছেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের তারকা ব্যাটসম্যান কারা? যদি কাউকে এই প্রশ্নটা করা হয়, তাহলে তিনি কোনো কিছু না ভেবেই বলে দেবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডেভিড মিলার, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, জো রুট, ইয়ান মরগান, বাবর আজম, কেন উইলিয়ামসনের নাম। যদি উত্তরদাতা বাংলাদেশি কেউ হন, তবেই কেউ হয়তো বা তামিম ইকবালের নাম নেবেন। আর তা না হলে ওই উত্তরগুলোই প্রত্যাশিত। তবে অনেকের মাথায় না থাকা তামিম এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাটসম্যানদের নেতৃত্ব দিচ্ছেন।

গত ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়েই মাঠে গড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই দিন স্বাগতিকদের কাছে বাংলাদেশ ৮ উইকেটে হেরে গেলে ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তামিম। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও ৯৫ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস উপহার দেন টাইগার এই ড্যাশিং ওপেনার। দুই ম্যাচে ২২৩ রান, যা চ্যাম্পিয়ন্স ট্রফির রানের দিক দিয়ে ব্যাটসম্যানদের শীর্ষে বসিয়েছে তাকে।

তামিমের পর ১৯৭ রান নিয়ে ইংল্যান্ডের জো রুট। তিনে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (১৮৭)। ১৫১ রান নিয়ে চার নম্বরে আরেক ইংলিশ অ্যালেক্স হেল এবং পাঁচে প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা (১১৯)।

এদিকে, টুর্নামেন্টের আট দলের মধ্যে কেবল ভারত ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ খেলেছে। তাই হয়তো অনেকে বলতে পারেন তাদের তো এখনও একটি করে ম্যাচ বাকি। কিন্তু এই দুই দলের মধ্যে ৯১ রান নিয়ে কেবল রোহিত শর্মা সেরা দশে রয়েছেন। যদি তিনি আজ লঙ্কানদের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস খেলেন তবেই তিনি তামিমকে পেছনে ফেলতে পারবেন। তবে সেটা পরের কথা। এখন যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে গত ৫ জুন থেকে এখন পর্যন্ত রানে তামিমই যে শীর্ষে।সূত্র: আইসিসি

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু