,

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: এমপি রানার জামিনে স্থগিতাদের বহাল

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর দেওয়া ৪ মাসের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশ সংশোধন চেয়ে এমপি রানার আবেদনে বৃহস্পতিবার নো অর্ডার দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ।

এর আগে, গত ১৮ এপ্রিল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পাঠিয়ে একই দিন শুনানির দিন ধার্য করেন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।

এরপর গত ৮ মে এমপি রানার জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ৪ মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ এমপি আমানুর রহমান খান রানা। এসময় আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে