,

বিশ্বযুদ্ধের প্রস্তুতি: দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন

news-image

অনলাইন ডেস্ক : ক্রমশ বেড়েই চলেছে উত্তর কোরিয়া-আমেরিকা উত্তেজনা। আর তারই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়াতে পৌঁছালো মার্কিন পরমাণু সাবমেরিন ইউএসএস চেনি। লস অ্যাঞ্জেলস শ্রেণীর এই ধরণের সাবমেরিনকে সাধারণত হামলা চালানোর জন্যই ব্যবহার করা হয়।

জানা গেছে, পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর ভিড়েছে। গত মাসে ইউএসএস চেনি জাপান সফর করেছে এবং সেখানে দেশটির নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে।

এদিকে, কোরীয় উপদ্বীপে এর কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানায়নি ওয়াশিংটন। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিককে কোট করে ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে এটি কোনো সামরিক মহড়ায় অংশ নেবে না। আরো দাবি করা হয়েছে, রাজধানী সিউল থেকে সাড়ে চারশ’ মাইল দূরে এটি ভিড়েছে নাবিকদের বিশ্রাম দেওয়া এবং খাবার নেওয়ার জন্য।

উল্লেখ্য, ৬৯০০ টন ওজন এবং ৩৬২ ফুট দৈর্ঘ্য ইউএসএস চেনিতে তিন হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম টোমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। সিরিয়ার একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে একই শ্রেণীর ডুবোজাহাজ ব্যবহার করেছিল আমেরিকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে