,

দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চান!

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথম স্বীকারই করছিলেন না যে, নাসরিন নামের ওই তরুণীকে তিনি বিয়ে করেছেন। এমনকী তার মা নার্গিস আক্তারও একই কথা বলেছেন।

এবার ভোল পাল্টে গেল জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির! দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সমঝোতা করতে আদালতের তাগিদের পরিপ্রেক্ষিতে দুই স্ত্রীকেই রাখতে চেয়েছেন সানি। আজ বুধবার এই ক্রিকেটারের পক্ষে তার আইনজীবীরা একথা জানালেও তাতে সন্তুষ্ট হননি মামলাকারী দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা।
নাসরিনের বিরোধিতার কারণে এদিন এই ক্রিকেটারের স্থায়ী জামিন হয়নি। ঢাকার দায়রা জজ কামরুল হাসান মোল্লা আগামী ৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন সানিকে, ওই সময়ের মধ্যে নাসরিনের সঙ্গে সমঝোতা করতেও সময় দেওয়া হয়েছে তাকে।

আদালতে আজ সানির পক্ষে আইনজীবি ছিলেন কাজী নজিবুল্লাহ হিরু, এম জুয়েল আহম্মদ ও মুরাদুজ্জামান মুরাদ। সানির পক্ষ থেকে আদালতকে বলা হয়, নাসরিনকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে চান সানি, এজন্য তাকে আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে থাকছেন না। তিনি সানির প্রথম স্ত্রীকে তালাক দিতে বলছেন। কিন্তু এটা সম্ভব না। যদিও আরাফাত সানির প্রথম স্ত্রীর কথা জেনেই তাকে বিয়ে করেছেন নাসরিন।

তবে প্রথম স্ত্রীর কথা জানার বিষয়টি অস্বীকার করেছেন নাসরিন। তিনি বলেছেন, “তার সঙ্গে যখন আমি দেশের বাইরে ঘুরতে যাই, তখন তার পাসপোর্টে অবিবাহিত লেখা ছিল। সে আমাকে ধোঁকা দিয়েছে। ”

২৩ বছর বয়সী নাসরিন বিচারককে বলেন, “আরাফাত সানি জামিন পাওয়ার পর থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখছে না। ফোন দিলেও ধরে না। একদিন তার বাসায় গেলে তার মা নার্গিস আক্তার আমাকে মারধর করেন। সানি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। একটি দিনও আমাকে সঙ্গ দিচ্ছেন না। ”

উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারির শুরুতে নাসরিন তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করার পর গত ২২ জানুয়ারি সানিকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেকে সানির স্ত্রী দাবি করে এরপর যৌতুক নিরোধ আইন এবং নারী নির্যাতন আইনে আরও দুটি মামলা করেন নাসরিন। এসব মামলায় পরে নাসরিনের জিম্মায়ই এই ক্রিকেটারকে জামিন দেয় আদালত। এই মামলার ফাঁকেই ৩০ বছর বয়সী সানির আগের আরেকটি বিয়ের কথাও বেরিয়ে আসে। কিন্তু সানির পক্ষ থেকে নাসরিনকে বিয়ে করার কথা অস্বীকার করা হচ্ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে