,

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে নেই মেসি!

news-image

 

স্পোর্টস ডেস্ক :২০১৭ সালের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের আগেই বড় এক ধাক্কা খেলেন লিওনেল মেসি। সদ্য শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়নসে লিগের সেরা একাদশে মেসিকে রাখেনি ফ্রান্স ফুটবল। গতবছর থেকে ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া শুরু করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।

২০১৬-১৭ মৌসুমে লা লিগার শিরোপার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও হাত ছাড়া করেছে ইউরোপের জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে কাতালান ক্লাবটি। আর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বার্সা ঠিকমতে লড়তে পারেনি বলেই হয়তো চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে মৌসুম সেরা একাদশে রাখেনি ফ্রান্স ফুটবল।

তবে মেসি জায়গা না পেলেও সেরা একাদশে স্থান পেয়েছেন নেইমার। আক্রমনভাগে তার সঙ্গে রয়েছেন রিয়াল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং জুভেন্টাসের পাওলো দিবালা।

ফ্রান্স ফুটবলের এ সেরা একাদশের গোলবার সামলানোর দায়িত্বে রয়েছেন বিশ্বকাপজয়ী জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ডিফেন্সে রয়েছেন দানি আলভেজ, লিওনার্দো বুনচ্চি, সার্জিও রামোস এবং মার্সেলো। আর মাঝমাঠ রয়েছেন লুকা মডরিচ, থমাস লেমার এবং মোনাকোর দু ফ্যাবিনহো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা