,

পোশাক নিয়ে বিপাকে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : কদিন আগেই হলিউডে অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। সে ছবির মাধ্যমে ভালোই প্রসংশিত হয়েছেন তিনি। তবে এবার বলিউডে আবার মনযোগ দিয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবতী’ ছবির শুটিং করছেন তিনি। আর এ ছবির শুটিং করতে গিয়ে সম্প্রতি বেশ বিপাকে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। কারণ ঐতিহাসিক এ ছবির একটি দৃশ্যে ক্যামেরাবন্দী হতে গিয়ে দীপিকা প্রায় ২৫ কেজি ওজনের একটি পোশাক পড়েছিলেন। সঙ্গে ছিলো প্রায় চার কেজি ওজনের গয়না। এমন ভারী সাজ-পোশাকে এর আগে কখনও অভিনয় করেননি তিনি। এবার প্রথমবার এমন পোশাকে কাজ করতে গিয়ে দীপিকা বেশ অস্থির হয়ে উঠছিলেন। যার কারণে বার বার টেক নেয়া হয়। এই দৃশ্য শেষ করতে সময় লেগে যায় সাত ঘন্টা। এর আগে একটি দৃশ্য করতে এতটা সময় কখনও নেননি তিনি। সব মিলিয়ে এ ছবির সেটে এ দৃশ্যটি করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা