,

রাত্রে ফুটপাতে শুয়ে থাকব : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে রাজউক। বুধবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু হয়।

অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এখন কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী করব, কী বা করার আছে, আমাদের মতো সাধারণ নাগরিকদের কী করার আছে এই বেঅাইনি শক্তির বিরুদ্ধে। রাত্রে ফুটপাতে শুয়ে থাকব।’

বাড়ি উচ্ছেদকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা প্রতিহিংসার চরম দৃষ্টান্ত। নিশ্চয়ই আমি আইনের আশ্রয় নেব।’ তিনি আরও বলেন, ‘মূল কথা হলো আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না। ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরূপায়।’

এদিকে মওদুদ আহমদের বাড়ি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গুলশান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। রাজউকের লোকজনের উচ্ছেদ অভিযান দেখতে সাধারণ মানুষও বাড়িটির পাশে ভিড় জমিয়েছে। রাজউকের দুটি ট্রাকে করে ওই বাড়ির আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

তবে তার বাসা থেকে মালামাল রাজউক কোথায় নিয়ে যাচ্ছে সে সম্পর্কেও কিছুই জানাতে পারেননি ব্যারিস্টার মওদুদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা