,

বিয়ে করা স্বাস্থ্যের পক্ষে ভালো!

news-image

স্বাস্থ্য ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে উঠে এসেছে- ‘মানুষের হৃৎপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই ভালো একটি বিষয়’। গবেষণাটি চলেছে দীর্ঘ ১৩ বছর ধরে। বিয়ে হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ঝুঁকি কমায়।

বিজ্ঞানীরা প্রায় পাঁচ লক্ষ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন যে- রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার পরেও বিবাহিত মানুষেরা অবিবাহিতদের তুলনায় ১৬ শতাংশ বেশি বেঁচে থাকেন। এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিসে ভোগা বিবাহিত রোগীরাও অবিবাহিতদের চেয়ে বেশি সময় বাঁচেন বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

যাদের উপর এ গবেষণা চালানো হয়েছে, তাঁদের সকলেরই উচ্চ রক্তচাপ, কোলেস্টরেল কিংবা ডায়াবেটিস রয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রেমময় একজন জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে উৎসাহ জোগান। আপাতত এ বিষয়ে কোনো প্রমাণ নেই বিজ্ঞানীদের হাতে। তবে ডিভোর্সড, বিধবা ও বিপত্নীকদের ক্ষেত্রে কী হয়, সেটা এই গবেষণায় দেখানো হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা