,

সুষ্ঠু নির্বাচন হলে আ. লীগ ৩০টি আসনের বেশি পাবে না : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হবে না।’ আজ বুধবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। জনবিছিন্ন হয়ে পড়েছে। তারা ভালো করে জানে সহায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ৩০টি আসনের বেশি পাবে না। নির্বাচনে জিততে পারবে না। তাই একেক সময় একেক ধরনের কথা বলে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘দেশে এখন আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার নেই। সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। তাই এবার নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে।’

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা